চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। সোমবার (২৬ মে) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে তাকে এই সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।গত এপ্রিল মাসে আনোয়ারা থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি মনিরের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এক মাসে চুরি, ডাকাতি, হামলাসহ বিভিন্ন মামলায় প্রায় অর্ধশতাধিক আসামি গ্রেফতার করে থানা পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ছিল তার দৃঢ় পদক্ষেপ।পুরস্কার প্রাপ্তি উপলক্ষে ওসি মনির হোসেন বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আনোয়ারা থানার প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা
সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। Read more

গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজির সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯।বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলীর সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন