আজ মঙ্গলবার (২৭ মে) থেকে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপ সচিব আব্দুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।উল্লেখ্য, ২২ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল শুরু করেন।কর্মচারীদের আন্দোলনের মধ্যে গতকাল রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ
শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত ঘটিয়ে গুমের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা শ্রীপুর মডেল Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন