ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে, নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে।মোদী বলেন, ‘পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়, তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলো আজ ‘আইসিইউ’তে। মোদী দাবি করেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, ‘ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিল এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে।’ এর আগে গুজরাটের দাহোদে এক জনসভায় মোদী ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে বলেন, ‘এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।’মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু তোমাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।’রোডশোর সময় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। তিনি জানান, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভূজের রানওয়ে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন, তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি

লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে Read more

নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া Read more

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?

বিশ্বের সবাই না হলেও অধিকাংশ মানুষই চান ইরানের সাথে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু কোন শর্তে? এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন