বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে নয়াপল্টনে। আগামী মঙ্গলবার ও বুধবার হবে সেমিনার।সোমবার (২৬ মে) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।তিনি জানান, সেমিনার হবে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে। সেমিনারে অংশগ্রহণ করবেন তরুণ সমাজের প্রতিনিধিরা। এছাড়া বুধবারের সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী জানান- সমাবেশে তিন বিভাগ থেকে ১৫ লাখের অধিক তরুণ অংশগ্রহণ করবে।তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তাঁরা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে Read more

সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড
সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড

অবশেষে ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারের চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফজলে রাব্বি ইশানের বিরুদ্ধে, যিনি অনুনয়-অনুরোধ উপেক্ষা করে মামলার আসামিপক্ষের কাছ Read more

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু

ঢাকা উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন