চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ মে) দুপুরে দুদকের উপপরিচালক মোবাচ্ছির সাইমনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু হানিফ দুদক টিমের সঙ্গে ছিলেন।দুদক সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা এবং কাজ না করে বা নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তীর মূলত ঠিকাদার এবং প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিকে। এই প্রেক্ষাপটেই দুদক সরেজমিনে তদন্তে নেমেছে।উপজেলা প্রকৌশলী কার্যালয়ে প্রাথমিক তথ্যানুসন্ধান শেষে দুদকের টিম উপজেলার ছনুয়া ইউনিয়নের বহুল আলোচিত মাওলানা আশরাফ আলী সড়ক এবং লস্কর মৌলভীপাড়া সড়ক পরিদর্শনে যায়। সেখানে তারা স্থানীয় বাসিন্দাদের উত্থাপিত অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সড়কের নির্মাণকাজ খতিয়ে দেখেন।এর আগে গত ১৯ মে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মাওলানা আশরাফ আলী সড়কের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরে ‘ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!’— শিরোনামে সময়ের কন্ঠস্বরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।তবে এই অভিযান প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমার তো বিষয়টিকে অভিযান মনে হয়নি। উনারা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এসেছিলেন। আমাদের উন্নয়ন কাজগুলো কীভাবে হচ্ছে, তা ভিজিট করার জন্য এসেছিলেন। কাজ মনিটরিং করার জন্য এসেছিলেন। বাকিটা দুদকের এডি মহোদয় বলতে পারবেন।’অন্যদিকে, দুদক টিমের সাথে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, ‘আমরা লস্কর মৌলভীপাড়া সড়ক ও মাওলানা আশরাফ আলী সড়ক ভিজিট করেছি। এর মধ্যে লস্কর মৌলভীপাড়া সড়কে তেমন কোনো অসংগতি পাওয়া যায়নি। কিন্তু মাওলানা আশরাফ আলী সড়কে অসংগতি পাওয়া গেছে। সে অনুযায়ী আমাকে প্রতিবেদন দিতে হবে।’এ বিষয়ে বক্তব্য জানতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোবাচ্ছির সাইমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, বাঁশখালী উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদের বিরুদ্ধে এর আগেও প্রফেসর আসহাব উদ্দিন সড়ক, ছনুয়া মৌলভী নজরুল ইসলাম সড়ক, ছনুয়া আছিয়া বেগম সড়কসহ একাধিক সড়কের উন্নয়ন কাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে। দুদকের এই আকস্মিক অভিযানে বাঁশখালীর বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

মেঘনায় ডুবে গেছে ৬টি বাল্কহেড
মেঘনায় ডুবে গেছে ৬টি বাল্কহেড

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ৬টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও Read more

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন