বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। জানা গেছে, ক্যাম্পে ছয় জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের এক হাজার ৪৯৩ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবস্থাপত্রসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া বলেন, ‘বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, গুরুতর আহত শিশু
গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, গুরুতর আহত শিশু

রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় শাবানা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।রবিবার (৬ Read more

গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার
গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার

বরিশালের গৌরনদী পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে Read more

গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের
গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত Read more

শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। রোববার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন