অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার এবং নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।রোববার (২৫ মে) ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্ররাও সেখানে আন্তর্জাতিক মহলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে।গত দুই মাস ধরে চলা ইসরায়েলি ত্রাণ অবরোধে গাজায় খাবার, পানি, জ্বালানি ও ওষুধের সংকট তীব্র হয়েছে। দুর্ভিক্ষের শঙ্কাও দিন দিন বাড়ছে। মানবিক সংস্থাগুলোর মতে, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করার অনুমতি দিচ্ছে, তা চাহিদার তুলনায় অনেক কম।আলবারেস আরও বলেন, ‘এখন নীরবতা মানেই হত্যাযজ্ঞে মদদ দেওয়া, সে কারণেই এই বৈঠক’।বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মিসর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লীগ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।স্পেনের মতোই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।এর আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার যুদ্ধ ‘অমানবিক’ ও ‘অযৌক্তিক’।তিনি বলেন, ‘গাজায় শর্তহীন ও সীমাহীনভাবে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ ছাড়া ত্রাণ প্রবেশ করতে দিতে হবে।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Read more

ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একটি হাসপাতালের জন্য ভাড়া নেওয়া ফ্লোর দখলে নিয়েছেন ঢাকার ন্যাশনাল মেডিক্যালের এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন