চার‌ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯-৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।পররাষ্ট্রসচিব জানান, আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে দিবাগত রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে দুই দেশ ৭‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। অর্থনীতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এই সফরে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।তিনি জানান, প্রধান উপদেষ্টার জাপান সফরে ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস‍্যুতে আলোচনা হবে। তবে সেখানে অগ্রাধিকারে নেই সামরিক খাত। এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়েছিল জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সেটি আবার চালুর ব‍্যাপারে কথা হবে বলেও জানান তিনি।গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং সবশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা। এবার যাচ্ছেন জাপানে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট Read more

মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন