সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৬ মে) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।সবশেষ বুধবার (২১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়েছে সংগঠনটি।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এর আগে, সবশেষ গত ১৭ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৮ মে থেকে।এ নিয়ে চলতি বছর ৩৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৪ বার, আর কমেছে মাত্র ১২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ Read more

রাশিয়ার প্রধান ২ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রধান ২ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বৃহত্তম ২ তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি Read more

সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাতে Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ
দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন