জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৩৫ কেজি চাল বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা। তালতলী উপজেলার খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত ভিজিএফ সরকারী চালের বস্তায় ওজনে কম দিচ্ছে বলে অভিযোগ সংম্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের। ৩০ কেজির বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় ৪৮.৬ কেজি চাল হচ্ছে। শনিবার (২৪ মে) এই চাল বিতরন করা হয়।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা শিকার বন্ধে সরকার বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সরকারি খাদ্যসহায়তা হিসেবে প্রতিমাসে প্রত্যেক জেলেকে ৪০ কেজি ভিজিএফের চাল দেওয়া হয়।জানাগেছে, তালতলী উপজেলায় ৮ হাজার ৭৯৯ জন নিবন্ধিত জেলে রয়েছে। ওই জেলেদের মধ্যে মানবিক সহায়তার কর্মসুচীর আওতায় জাটকা আহরণে বিরত ৫ হাজার ১০ জন জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন সরকার। সে অনুসারে তালতলীর সোনাকাটা ইউনিয়নে ১ হাজার ৩৭৬ জেলেদের জন্য ১১০ মেট্রিক টন সরকারী বস্তায় চাল সরবরাহ করেছে। এরমধ্যে ৩০ কেজি ও ৫০ কেজির বস্তা রয়েছে। ৩০ কেজি বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় বস্তাসহ ৪৮.৬ কেজি চাল হচ্ছে। জেলেদের অভিযোগ বস্তা থেকে চাল সরিয়ে তা জেলেদের মাঝে বিতরন করছেন। ৮০ কেজি চালের বিপরীতে তারা চাল পাচ্ছেন ৭৫ কেজি। ৫ কেজি চাল দুটি বস্তা থেকে উধাও। জহিরুল বলেন, ৮০ কেজির চালের দুইটি বস্তা দিয়েছে। তাতে একটি ৩০ কেজির বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় ৪৮.৬ কেজি। বস্তার ওজন বাদ দিলে চাল আরো অন্তত আধা কেজি কম হবে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সরকার আমাদের জন্য ৮০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু খাদ্যগুদাম কর্তৃপক্ষ বস্তা থেকে চাল সরিয়ে রাখছে। ওই কম ওজনের চালের বস্তা আমাদের মাঝে বিতরন করছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় অনা উচিত।সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাজী মো. ইউনুস বলেন, খাদ্যগুদাম থেকে যে চালের বস্তা সরবারহ করছে, ওই চালের বস্তাই জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। চালের বস্তায় খাদ্যগুদাম কর্তৃপক্ষ চাল কম দিলে আমার কি করার আছে? বস্তায় চাল কম দেয়া বিষয়ে খাদ্য গুদাম কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। কিন্তু তারা তা আমলে নিচ্ছেন না।। তিনি আরও বলেন, বস্তায় চাল কম হওয়ার কথা জেলেরা আমাকেও বলেছেন।সোনাকাটা ইউনিয়ন পরিষদ চাল বিতরন তদারকি কর্মকর্তা উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন, চালের বস্তা আমি ওজন করে দেখিনি। সরকারী সিল মারা বস্তা ওজন করে দেখার কিছু নেই।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তবে ছবিটি বানোয়াট ও Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা Read more

চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা
চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (চাচী সম্পর্কে) হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন