চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি উদ্ধার করা হয়েছে। রবিবার(৬ এপ্রিল) ভোরের দিকে দর্শনার শান্তিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।গ্রেফতার ওয়াশিম মন্ডল (৩২) দর্শনার দক্ষিণচাঁদপুরের হল্ট স্টেশনপাড়ার শাহজাহান মন্ডলের ছেলে।পুলিশ জানায়, ওই দিন ভোরে গোপন সংবাদ পেয়ে দর্শনার শান্তিপাড়া পরানপুর রাস্তার ওপরে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার ওপর থেকেই দস্যুতার প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডলকে আটক করা হয়। সেখান থেকে পালিয়ে যান আরও ৩ জন দস্যু দলের সদস্য। এসময় আসামীদের হেফাজতে থাকা ১টি ধারালো ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি উদ্ধার করা হয়।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত ওয়াশিম মন্ডলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল সিংড়া
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল সিংড়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার Read more

ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা Read more

কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!
কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। গতকাল শনিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার এওচিয়া Read more

রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরতের সম্ভাবনা নিয়ে বড় ধরনের সুখবর পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলায় ফিলিপাইনের আরসিবিসি Read more

‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) Read more

ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা
ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা

ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন