ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা বেশি হওয়ায় রাতেই জাতীয় জররুি সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চান ওই রোগীর সাথের স্বজনরা।রোববার (২৫ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সামসুল হুদা (৫৪) নামের ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলি-৯ লঞ্চ যোগে ভোলার উদ্দেশে রওনা হন। শনিবার দিনগত মধ্যরাত ৩টায় পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসারকে (অপারেশন) অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্টগার্ড বেইস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়। পরে ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, এই হামলার সম্ভাব্য Read more

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই
এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। Read more

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান
পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

মনির খান। চলমান সময়ে সংগীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন Read more

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের Read more

সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা Read more

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু: স্বপ্নভঙ্গের করুণ গল্প
সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু: স্বপ্নভঙ্গের করুণ গল্প

‘একটি পরিবারের স্বপ্নের মৃত্যু যেন আমাদের কাছে শুধুই আরেকটি খবর নয়- এই বাস্তবতাই বলে দেয়, জীবনের মূল্য কতটা অসীম, আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন