পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া ইউনিয়নের আদানী বাজারে আগুনে পুড়ে গেছে একটি দোকান। শনিবার (২৩ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, আদানি বাজারে মো. মাহবুব মৃধা দোকান পরিচালনা করতেন। রাত ১২ টার দিকে তিনি ও তার ছেলে আল-আমিন মৃধা দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। দোকানটিতে এক পাশে মুরগি বিক্রি, অপর পাশে খাবার হোটেল ও ভেরাইটিজ পণ্যের ব্যবসা পরিচালনা করতেন তারা। ভোর রাতে হঠাৎ খবর পান দোকানে আগুন লেগেছে। কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।আল-আমিন মৃধা বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানি না। আগুনে দোকানের সমস্ত মালামালসহ ক্যাশে রাখা ১ লাখ ৪৭ হাজার টাকা পুড়ে গেছে। তিনি বলেন, পরিবারের একমাত্র সম্বল ছিল এই দোকান। ছয় সদস্যের পরিবার নিয়ে এখন চরম বিপাকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা জানান, ঘটনাটি তিনি জেনেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। Read more

বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬
গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬

সিলেটের গোলাপগঞ্জের রানাপিং নামক স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর টহলদল। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ ছয়জনকে Read more

উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক
উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন