পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রতন ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।রোববার (২৫ মে) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক মো. আবু হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশিতে ১০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নিজস্ব বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার গাছগুলোর মোট ওজন প্রায় ২ কেজি ৮০০ গ্রাম।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গ্রেফতার রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত

পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল Read more

আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি
আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের Read more

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব
হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন