বাংলাদেশে জনপ্রিয় বেশকিছু খাদ্যের মধ্যে তালের শাঁস অন্যতম একটি খাবার। যা তালের অপরিপক্ক কচি ডাবের অংশের মধ্যে এক জাতীয় পানীয় জেলী মূলত গ্রামগঞ্জের মানুষের কাছে চিরচেনা পছন্দের খাবার এটি, খেতে অনেকটাই নারকেলের মত। তালের শাঁসের বহু পুষ্টিগুন, উপকারিতাও রয়েছে। তালের শাঁসের কদর এখন বাংলাদেশের বাহিরে তথা এশিয়ার বিভিন্ন দেশেও রয়েছে। এটি বিশেষ করে গ্রীষ্মকালীন সর্বাধিক জনপ্রিয় একটি খাবার খেতে ভারি সুস্বাদু ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারীও বটে।স্বাস্থ্য বিভাগের তথ্যে বলা হয়, তালের শাঁস দেহকে প্রাকৃতিকভাবে বেশ ক্লান্তি মুক্ত রাখে। মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা মৌসুমি পুষ্টিকর এই খাবার লিভারের জন্য কার্যকরী খাবার, রক্ত শূন্যতা দূর করে। ক্যালসিয়ামে হাড় গঠনে ভূমিকা রাখে কচি তালের ডাব, এন্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স থাকায় পানি পানের আগ্রহ বাড়ায় মানুষের। সীমান্তবর্তী রামগড় হাটে রাস্তার পাশে পাশে বিক্রি হচ্ছে এই খাবার। রামগড়ে তালের শাঁস ব্যবসায়ী মামুন জানান, ভালোই বিক্রি হচ্ছে। সবাই বাসাবাড়িতে নিয়ে যায়, প্রতিদিন ১০ হাজার টাকার মত তালের শাঁস বিক্রি করেন তিনি। অন্য আরেক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, এই সময়ে আমরা ভালো ব্যবসা করছি, দামও ভালো পাওয়া যাচ্ছে, রামগড় থেকে বিভিন্ন জেলায়ও তালের শাঁস পাইকারী ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন।আগে দুই একজন ব্যবসায়ী ছিলাম রামগড়ে, বর্তমানে ১০-১২জন এই বাজারেই বিক্রি করছেন। আবদুল মজিদ নামে  বয়স্ক এক বিক্রেতা বলেন, স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি প্রতিনিয়ত খাগড়াছড়ি জেলা সদরে তালের শাঁস পাইকারী বিক্রি করছেন। এতে  অনেক লাভবান বলে জানিয়েছেন। রাস্তার পাশে দাড়িয়ে অনেকেই তালের শাঁস খেতে পেরে সাচ্ছন্দ্যবোধ মনে করেন স্থানীয়রা, অনেকেই পরিবারের ছোট্ট শিশুদের সাথে নিয়ে তালের শাঁস খেতে আসেন এই হাটে। রামগড় বাজার কমিটির সহ সভাপতি মোঃ শেফায়েত উল্লাহ বলেন, এই বছর পর্যাপ্ত তালের শাঁসের ব্যবসায়ী দেখা যাচ্ছে,  বেশ ভালো লাগছে বিক্রি অনেক দেখে। ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে খোসা ফেলতে বলা হয়েছে। বাজার অপরিষ্কার যেন না করেন সেই বিষয়ে ব্যবসায়ীরাও সচেতন আছেন এখন পর্যন্ত। তিনি আরো বলেন, এই মৌসুমে ধারণা করা যাচ্ছে ৫ লাখ টাকার মত বিক্রি হতে পারে তালের শাঁস। তবে বেশ কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় তাদের উৎসাহ যোগাচ্ছি আমরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে Read more

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির

জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন