হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার সাফ কথা, ‘গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’ শনিবার (২৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন সারজিস। এর আগে এদিন রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের সবশেষ শহীদ হাসানের জানাজায় যোগ দেন ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক। সেই জানাজার মুহূর্তের একটি ছবিও পোস্ট করেছেন সারজিস। এরপর ক্যাপশনে এনসিপি নেতা লিখেছেন, ‘৬ জুন ২০২৪: কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ৩ আগস্ট ২০২৪: এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। ৫ আগস্ট ২০২৪: দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে নামে।’সারজিস লিখেছেন, ‘এরপর খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু সেই পতনের আগেই তারা হাজারো মানুষের জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষ আহত হয়- কারও হাত হারায়, কারও চোখ, কারও জীবন।’সারজিস লিখেন, ‘২৪ মে ২০২৫: খুনি হাসিনার নির্দেশে বুলেটবিদ্ধ হয়ে শহীদ ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। শহীদ মিনার, শহীদের কফিন আর ছাত্র-জনতা একাকার হয়ে যায়।’সারজিস স্পষ্ট জানান, ‘এ অন্তর্র্বতীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না।’ পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। লেখেন, ‘গণহত্যার কলপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না।’সবশেষে এই জুলাই বিপ্লবীর হুঁশিয়ারি, ‘আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দেব। কিন্তু ছাড় দেওয়া হবে না। কথাটা মনে রাখবেন।’এর আগে শনিবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পরে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করে এনসিপি। সেখানে আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে দলটি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুর খুন, পুত্রবধূর যাবজ্জীবন
কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুর খুন, পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লার লাকসামে শ্বশুরকে হত্যার দায়ে পুত্রবধূ মোছাঃ তাসলিমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি Read more

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক Read more

উপার্জনের পথ পেল অসহায় তিন নারী ও মাদকাসক্ত যুবক
উপার্জনের পথ পেল অসহায় তিন নারী ও মাদকাসক্ত যুবক

মানুষের বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া দুই তরুণী ও মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে যাওয়া যুবককে সুস্থ Read more

ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল
ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রশংসা করে জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী  এবং Read more

যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন