মানুষের বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া দুই তরুণী ও মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে যাওয়া যুবককে সুস্থ করে উপার্জনের পথ দেখালো স্বেচ্ছাসেবী “ইভেন্ট ৮৪” নামে একটি সংগঠন।শুধু তাদেরই নয়, ইতিমধ্যে সংগঠনটি বেকার হয়ে পড়া অসহায় নারী-পুরুষদের উপার্জনের পথ দেখানোসহ সহযোগিতার ধারাবাহিকতা চালু রাখায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নগরবাসীর মাঝে।স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘ইভেন্ট ৮৪” কার্যক্রম দেখে প্রশংসা করে বরিশালের জেলা প্রশাসক মোহম্মাদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, অসহায় মানুষের পাশে জেলা প্রশাসন সব সময় ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।বরিশাল নগরীর অসহায় নারী ও পুরুষ-যুবকদের আত্মনির্ভরশীল করতে অর্থ সহায়তা, সেলাই মেশিন ও ব্যবসার উপকরণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে বুধবার (২ জুলাই) বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ইভেন্ট ৮৪ এর উদ্যোগে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।জানা গেছে, সাবিনা ও শাম্মি নামে এই দুই তরুণী মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। আর গৃহকর্মীর কাজ করতে গিয়ে মালিকদের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতেন। অন্যদিকে, মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে গিয়েছিলেন বরিশাল জেলার উজিরপুরের যুবক সোবাহান (ছদ্মনাম)।পরে সেখান থেকে যুবকটিকে নিয়ে এসে একটি বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রে রেখে সুস্থ করে ব্যবসা করার জন্য সহায়তা করা হয়। যুবকটির পাশাপাশি দুই নারীকেও চা-কফি বিক্রির উপকরণসহ পুঁজি তুলে দেওয়া হয় তাদের হাতে। এখন তারা বরিশালের নারী কপি বিক্রেতা। সহযোগিতা পেয়ে তারা তাদের ভাগ্য পরিবর্তনের মিশনে নেমেছেন।আসাহায় দুই নির্যাতিত নারী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন “ইভেন্ট ৮৪” এর সহযোগিতার মাধ্যমে আমরা নিজেরা উপার্জনের অর্থ দিয়ে স্বাবলম্বী হতে চাই।অন্ধকার পথ থেকে বেরিয়ে আসা যুবক বলেন, আমি এক সময় নেশাগ্রস্ত ছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে এসে আলো পথ দেখিয়েছেন “ইভেন্ট ৮৪”। আমাকে ব্যবসা করার জন্য সহযোগিতাও করেছেন তারা। তাই আমি এখন নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।সচেতন নারীরা জানিয়েছেন, মেয়েরা এখন আর পিছিয়ে নেই। কফি বিক্রি এটা একটি উদ্যোক্তা তৈরি হওয়ার পথ। স্বেচ্ছাসেবী সংগঠন “ইভেন্ট ৮৪” তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে।ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সমাজে অনেক নারী ও গৃহকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং অসহায় অনেক মানুষ রয়েছেন যারা অর্থের কারণে বেকার হয়ে অপরাধমূলক কাজে জড়াচ্ছেন। তাই ইভেন্ট ৮৪ গ্রুপটি তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মতো আপনারাও যে যেখান থেকে পারেন অসহায় মানুষকে সহযোগিতা করুন।বরিশাল জেলা প্রশাসক মোহম্মাদ দেলোয়ার হোসেন বলেন, মানবিক সহানুভূতির জায়গা থেকে সবাইকে বেরিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, যেন তারা সমাজে অবহেলিত হয়ে না থাকে। যা ইভেন্ট ৮৪ নামে সংগঠন করে যাচ্ছে। তাই তাদের আমি ধন্যবাদ জানাই।বরিশালে জেলা প্রশাসনের পাশাপাশি ইভেন্ট ৮৪ নামে সংগঠনটি শতাধিক অসহায় ব্যক্তির কর্মস্থান তৈরি করেছে। আগামীতেও যেন তাদের মাধ্যমে অসহায় মানুষগুলো সহযোগিতা পায়, এমনটাই প্রত্যাশা সকলের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির

গাজায় ‘জাতিগত নিধন’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৯ Read more

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার Read more

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু হতাহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু হতাহত

যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু হতাহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে শহরতলী বকচর বিহারী কলোনি এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন