হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শহিদ পরিবারের অনুরোধক্রমে জানাযার নামাজে ইমামতি করেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শহিদ হাসানের মায়ের ইচ্ছানুযায়ী তাকে আগামীকাল রোববার (২৫ মে) সকাল ৯টায় দ্বিতীয় জানাযা শেষে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে।প্রসঙ্গত, গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ট্রেনে সিট নেই, তীব্র গরমে ছাদে চড়ে ঢাকামুখী মানুষ
ট্রেনে সিট নেই, তীব্র গরমে ছাদে চড়ে ঢাকামুখী মানুষ

নারীর টানে বাড়ি ফেরা মানুষ পরিবারের সাথে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন শেষ করে আবার ঢাকায় কর্মস্থলে  ফিরতে শুরু করেছে। জামালপুরের Read more

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’

মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু Read more

বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন