জামালপুরের দেওয়ানগঞ্জে  যমুনা নদীতে নিখোঁজ সুমন দাস (২২) নামে এক নৌকার মাঝির মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ মে) দুপুরে যমুনা নদীর ফুটানি বাজার এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।নিহত সুমন দাস উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের হলকারচর ফুটানি বাজার এলাকার সুরন চন্দ্র দাসের ছেলে।  জানা যায়, গত মঙ্গলবার (২০ মে) বিকেলে দেওয়ানগঞ্জের ফুটানি বাজার ঘাট থেকে গাইবান্ধার বালাসী নৌ-ঘাটের উদ্দেশ্যে একটি নৌকা ছেড়ে যায়। নৌকা কিছুদূর চলার পর প্রচণ্ড ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। নৌকা নদীর ধারে চিকাজানী ইউনিয়নের খানপাড়া গ্রামে এসে আটকে যায়।ঘটনার সময় সুমন মাঝি নৌকা সরানোর চেষ্টা করলে হঠাৎ নদীর পাড়ের মাটি ধসে নদীতে তলিয়ে যান তিনি। অন্য যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করতে সক্ষম হলেও সুমন মাঝিকে উদ্ধার করা যায়নি।পরবর্তীতে এলাকাবাসী দেওয়ানগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির গভীরতা ও দুর্যোগজনিত কারণে সুমন মাঝিকে উদ্ধার করা অসম্ভব হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে । দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, সুমন দাস নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (২৫ মে) Read more

মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (০৪ জুলাই) সকাল পৌনে সাতটার Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে  বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে  Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

আগমীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন