লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামটারহাট-কালীগঞ্জ বাইপাস আঞ্চলিক সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানে খড় শুকাচ্ছিলেন গৃহবধু নিলিমা রানী। এ সময় চামটাবাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছেলেন কনস্টবল আশিক। ঘটনাস্থলে পৌছলে গৃহবধু নিলিমা রানীর রাস্তা অসচেত থাকায় মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে এবং মোটরসাইকেলের নিচে পড়ে যায় । এতে গুরুতর আহত হন নিলিমাসহ মোটরসাইকেল চালক পুলিশ দুজনে আহত হন। পরে স্থানীয়রা এসে নিলিমা রানীকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক। উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সাথে তাৎক্ষনিক আপোষ মিমাংস করে লাশ দাহ করার অনুমতি দেয়া হয়।প্রতক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী তার নিজের রাস্তার নিজ  সাইডে দাড়িয়ে ছিলেন। পুলিশের মোটর সাইকেলটি গতি বেশি হওয়া নিলিমাকে ফেলে দিয়ে তার বুকের উপর দিয়ে যায় মোটরসাইকেলটি পরে পরিবারের লোকজন  উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরাত পথে কনস্টবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক
ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক

রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা
ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা

ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন