আগমীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।এতে আরও বলা হয়, এই আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে একজন নিহত হয়েছেন।রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া Read more

তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা

আজও তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলা। সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত Read more

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জ সিলেট সড়কের বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

ঢাকা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার রাত ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন