ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮টি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীর হাতে উঠেছে এবারের ডিন’স অ্যাওয়ার্ড। এসময় এসব শিক্ষার্থীদের উপহারস্বরুপ পদক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ অধ্যাপক ড. মো: মনজুরুল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মেধাবীরা সমাজের অগ্রগামী শক্তি। তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা সমাজকে এগিয়ে নিয়ে যায়। মেধাবীরাই পৃথিবী বদলেছে, মেধাবীরাই বাংলাদেশ বদলাবে বলে। এসময় তিনি এই মেধাবীরা যাতে আশাহত না হয় সেজন্য তাদেরকে যোগ্য সম্মান দিয়ে উৎসাহিত করার পরামর্শ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী গ্রাম ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এলাকাবাসীর সুবিধার্থে বগী খালের ওপর নির্মাণ করা হয় Read more

আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!
আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!

এতিমদের জন্য বরাদ্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় Read more

পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টা থেকে সর্বদলীয় Read more

দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই

গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে কাঁচা বসতঘরটি। ঘুম ভাঙতেই নিজের সবকিছু Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন