অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না। তিনি আমাদের প্রতিপক্ষ নন; তিনি সরকারের অভিভাবক। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা।শনিবার (২৪ মে) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, গত কয়েক দিনের ঘটনায় আমরা বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছি। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এমন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক আয়োজন করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে এ আহ্বান জানিয়েছি। আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব।নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান জামায়াত আমির বলেন, পূর্বে নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষকে ভোটবিমুখ করা হয়েছে। তাই এমন একটি নির্বাচন করতে হবে, যেখানে জনমতের প্রতিফলন ঘটবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এখনও পর্যন্ত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ আসেনি। আমরা দ্রুত এই রোডম্যাপ প্রকাশ করতে সরকারকে আহ্বান জানাবো।মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে জামায়াত আমির বলেন, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। হুট করেই কিছু করা যাবে না। এই বিষয়ে রাজনৈতিক দল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে অথবা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের ওপর দেশের বাণিজ্য নির্ভরশীল। এসব বিষয়ে ভেবে-চিন্তে অংশীদারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।এছাড়াও, কারও কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়। সেনাবাহিনীকে বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলেও জানান জামায়াত আমির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা
যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কারাগারের Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ
জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ

সোমবার দুপুর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন