রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় আলামিন ইসলামকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একজনকে জরিমানা করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি ১,০০০ মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করা হয়।পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ
গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ Read more

নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস
নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস

টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন