সোমবার দুপুর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো বাতাসে নষ্ট হয়েছে জমির ফসল। প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে অনেক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে।গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে মাঝারি ও হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মাঝে দুইদিন বিরতির পর সোমবার দুপুর থেকে আবারও মুশলধারে বৃষ্টিপাত শুরু হয়।বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনমজুর, খেটে খাওয়া মানুষদের বসে থেকে দিন পার করতে হচ্ছে। বৃষ্টির কারণে মানুষ অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। ভ্যান, অটোরিকশা ও সিএনজি চালকরাও বেকার সময় কাটাচ্ছেন।বৃষ্টিপাতের কারণে নিচু স্থানের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। রাস্তার ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পেতে হচ্ছে। রাস্তার ওপর পানি জমে থাকার কারণে রাস্তার ইট খোয়া উঠে গেছে।রাস্তা ডুবে যাওয়ার কারণে রোগীদের হাসপাতালে নিতে বিড়ম্বনার শিকার হচ্ছে স্বজনরা। জীবননগর পৌরসভার অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে।এদিকে বৃষ্টিপাতের কারণে উপজেলার নিচু জমির ফসলগুলো পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির সাথে ঝড় হওয়ার কারণে ভেঙে পড়েছে কলাগাছ ও পেঁপে গাছ। ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। বিশেষ করে ধান, পাট, কলা, পেঁপে, কচু, মরিচ চাষিদের বেশি ক্ষতি হয়েছে। অনেকের পুকুর ভেসে গেছে।চাষিরা বলছেন, আষাঢ় মাসের শুরু থেকেই বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এভাবে বৃষ্টিপাত হতে থাকলে সব ফসলেরই ক্ষতি হবে।উপজেলার উথলী গ্রামের কৃষক ছাত্তার আলী বলেন, আষাঢ় মাসে এমন বৃষ্টিপাত আমি অনেক বছর দেখিনি। বিলের মাঠে দুই বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছিলাম। গত কয়েক বছর ধরে ধান ভালো হয়েছে। পানিতে ডুবে না। কিন্তু এবার বৃষ্টির কারণে ধানগুলো পানির নিচে তলিয়ে গেছে।সজীব হোসেন নামের আরেক কৃষক বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে ক্ষেতের জমির ফসল সব ডুবে গেছে। জমির মহাজনের টাকা ও সারের দোকানের বাকি কিভাবে পরিশোধ করবো? এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’

‘সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল’ - এমন প্রশ্ন তুলেছেন গণ Read more

খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা
খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা

অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। শতাব্দী ধরে অ্যালোভেরা বিস্ময়কর নিরাময় বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক উপকারিতার জন্য পরিচিত। ভেষজ উদ্ভিদ Read more

২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের Read more

ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন