চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে পশ্চিম জাফরাবাদ দুই নম্বর ওয়ার্ড ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢালী বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) ও  একই এলাকার খান বাড়ির মৃত আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, আনোয়ার হোসেন বাড়ির পাশে থাকা টিনসেড ঘরে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে আমার বাবা মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। দুজনকেই দ্রুত আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দুই পরিবারের কোন অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাম্প মেরামতের নামে ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিকল্পনা, উন্নয়ন ও Read more

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আন্তর্জাতিক Read more

এশিয়া কাপের সুপার ফোরের সূচি
এশিয়া কাপের সুপার ফোরের সূচি

চলমান এশিয়া কাপে সকল জটিল হিসাব-নিকাশ আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। Read more

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড

বরগুনায় যৌতুকের দাবীতে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাইকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন