মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক অধিকার পরিষদ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি জেলা শহরের প্রদান প্রদান  সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব এবং ট্যাংকেরপাড় লোকনাথ দীঘি ময়দানে এসে শেষ হয়।র‍্যালী শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম তপু, সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহেদ মিয়া,জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের বক্তৃতা করেন। জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন আমি এখন শ্রমিক, এই পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী সে পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন শ্রমিকের ছেলে পরিচয়ে গর্ববোধ করি। এদেশের প্রশাসনের সর্ব্বোচ পর্যায় থেকে নিম্নশ্রেণী পর্যন্ত আমরা সবাই শ্রমিক। আজকে শ্রমিকের মুল্যায়ন করতে হবে। শ্রমিকদের সাথে বৈষম্য হয়েছিল বলেই, জুলাই বিপ্লব হয়েছে। আমরা চাই না, এদেশে আরেকটি বিপ্লব তৈরী হোক। শ্রমিকদের ন্যায অধিকার পূরণ করতেই হবে।  ১৮৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদ ও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানান। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দীর্ঘদিনের ও দাবি দাওয়া মেনে নেয়ার আহবান জানান। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম
বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম

অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটুসমান পানিতে Read more

মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ
মিরসরাইয়ে মহাসড়কজুড়ে দুর্গন্ধ, দুর্ভোগে জনসাধারণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে Read more

কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ
কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 

কুমিল্লার হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজে তীব্র Read more

গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন