সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুরঘাটে হাত-মুখ ধোয়ার জন্য গেলে, হাবিবের জুতা চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাত ১০টার দিকে তাদের অভিভাবকদের মধ্যেও বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ আরও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, রাতেই মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার Read more

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ Read more

বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই
বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই

রাজশাহীর বাঘা উপজেলার খানপুর-পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও Read more

কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা Read more

ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ
ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন