জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে কাজ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন মিরপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান।  বৃহস্পতিবার (২২ মে)  রাতে বিভিন্ন সময়ে হারানো ও পকেটমার কর্তৃক চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি। সাজ্জাদ রোমান বলেন, থানায় আগত সেবা প্রার্থীদেরকে দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি সেবা দিতে মিরপুর মডেল থানা পুলিশ সবসময় প্রস্তুত। প্রকৃতপক্ষে পুলিশ জনগণের বন্ধু। জনসাধারণের মাঝে পুলিশের প্রতি সেই আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছি। মিরপুরবাসীর জন্য মিরপুর মডেল থানা পুলিশের দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। এসময় ওসি আরো বলেন, আমি মিরপুর মডেল থানা পুলিশের ওসি হিসেবে শুধুমাত্র আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রকৃতপক্ষে থানার মালিক আমি নই। থানার মালিক মিরপুরের সর্বস্তরের জনগণ- আপনারা। যেকোনো সময় যেকোনো সেবাপ্রার্থী সকল রকম দ্বিধাদ্বন্দ্ব পায়ে ঠেলে সরাসরি থানায় চলে আসবেন। কাঙ্খিত সেবা পেতে কোনোরূপ ব্যত্যয় ঘটলে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন।সবসময় সকল সমস্যা সমাধান পুলিশের একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা উল্লেখ করে ওসি আরো বলেন, সেক্ষেত্রে সচেতন মহলের প্রয়োজনীয় সহযোগিতার প্রয়োজন পড়ে। ফলে অসংগতি কিংবা প্রয়োজনীয় তথ্য প্রদান করে পুলিশকে সহায়তা করতে এলাকার সচেতন মহলকে সচেষ্ট থাকার পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি থানা পুলিশকে সার্বিক সহযোগীতা করার  উদাত্ত আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।এসময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর
এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার প্রতিবাদে দেশটিতে দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের
পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের

পরমাণু বিজ্ঞানে আরও ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন