দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার প্রতিবাদে দেশটিতে দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দেশের প্রেসিডেন্ট সহিংসতার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী দিলিতে দুই হাজারের বেশি বিক্ষোভকারী জাতীয় সংসদের সামনে জড়ো হয় এবং প্রতিটি সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনার বিরোধিতা করে। বিক্ষোভকারীরা বেশিরভাগই রাজধানীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিক্ষোভকারীরা ‘চোরদের থামাও’ লেখা ব্যানার বহন করে সরকারের প্রতি আহ্বান জানায়।এসময় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছে টায়ার ও একটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয় এবং পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাবে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ৩৪ বছর বয়সী কর্মী ডোমিঙ্গোস ডি আন্দ্রেড মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করা হোক। এই সিদ্ধান্ত জাতীয় সংসদের সভাপতির নেওয়া উচিত।’এর আগে সোমবারও (১৫ সেপ্টেম্বর) একই ধরনের বিক্ষোভ হওয়ার পর কয়েকটি রাজনৈতিক দল ঘোষণা করে, তারা সংসদকে পরিকল্পনাটি বাতিল করতে অনুরোধ করবে। তবে ওই দলগুলো আগেই ২০২৫ সালের বাজেট অনুমোদন করেছিল যেখানে গাড়ির জন্য বরাদ্দ রাখা হয়েছিল।পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘বিক্ষোভের সময় সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না।’ তিনি আরও বলেন, ‘সরকার বা সংসদ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু সহিংসতার আশ্রয় নেওয়া যাবে না।’ সোমবার এক যৌথ বিবৃতিতে ন্যাশনাল কংগ্রেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন, ডেমোক্রেটিক পার্টি এবং এনরিচ দ্য ন্যাশনাল ইউনিটি অফ দ্য সন্স অব তিমোর জানায়, আইনপ্রণেতাদের জন্য এই গাড়ি কেনা ‘জনস্বার্থ প্রতিফলিত করে না’ এবং তারা সংসদকে পরিকল্পনা থেকে সরে আসার জন্য বলবে।দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে নবীন দেশ পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। সাবেক পর্তুগিজ উপনিবেশটি বৈষম্য, অপুষ্টি ও বেকারত্বের সঙ্গে লড়ছে এবং দেশটির অর্থনীতি মূলত তেলনির্ভর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা Read more

মিয়ানমারে ফের ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা
মিয়ানমারে ফের ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা

মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সদস্যদের সাথে দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারী ও জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাঝে ফের ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়েছে। Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের Read more

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-আফগানিস্তানরাত Read more

হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন