বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একইসঙ্গে আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, দেশ ও জাতির স্বার্থে এই মামলায় বিনা পয়সায় লড়েছি।এর আগে, গত ৯ এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়।এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও Read more

শেষবারের মতো জবি ক্যাম্পাসে জুবায়েদ, প্রথম জানাজা সম্পন্ন
শেষবারের মতো জবি ক্যাম্পাসে জুবায়েদ, প্রথম জানাজা সম্পন্ন

ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং Read more

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩
শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন।আজ Read more

ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ Read more

ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে
ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে

অভূতপূর্ব এক ছবি-তেহরানের ইনকিলাব স্কয়ার। বারো দিন শেষে যুদ্ধবিরতির পর ইরানিদের উচ্ছাস-আনন্দগাথা, শোকগাথা প্রকাশের মিলনমেলার সাক্ষী হলো তেহরানের প্রাণকেন্দ্রে থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন