চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ১৯৯৭ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের সার সরবরাহে নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে আসছে।উইকিপিডিয়ার তথ্য অনুসারে, জাপানি একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় গড়ে ওঠা সিইউএফএল নির্মিত হয়েছে প্রায় ৩৯০.৭৭ একর জমির ওপর। প্রকল্পের মোট ব্যয় ছিল ১৫৫৬.৩০ কোটি টাকা, যার মধ্যে ১১৫৯.৯১ কোটি টাকা ছিল বৈদেশিক মুদ্রায় এবং ৩৯৬.৩৯ কোটি টাকা স্থানীয় মুদ্রায়।বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন (বিসিআইসি)-এর অধীন এই প্রতিষ্ঠানটি ১৯৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে মিজানুর রহমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।সিইউএফএল-এর প্রশাসনিক কাঠামো অনুযায়ী, বর্তমানে কারখানাটিতে ১ জন ব্যবস্থাপনা পরিচালক, ২ জন মহাব্যবস্থাপক, ৭ জন অতিরিক্ত মহাব্যবস্থাপক, ৩৪ জন ব্যবস্থাপক, ৪৮ জন উপ-ব্যবস্থাপক, ৬৯ জন সহকারী ব্যবস্থাপক এবং ৩৩ জন জুনিয়র অফিসার কর্মরত রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় ৬৫০জন কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিক রয়েছেন। তবে চলতি বছরে কারখানার উৎপাদন কার্যক্রম একাধিকবার ব্যাহত হয়েছে। গত ১১ এপ্রিল ২০২৫ থেকে গ্যাস সংকটে সার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর আগে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানাটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল।সিইউএফএল সূত্রে জানা গেছে, কারখানাটির দৈনিক প্রয়োজন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে, এটি প্রতিদিন ১,২০০ মেট্রিক টন ইউরিয়া এবং বার্ষিক ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে।বিশ্বস্ত সূত্রের দাবি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) একটি সিন্ডিকেটের সহায়তায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-কে ম্যানেজ করে সিইউএফএল-কে গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য করেছে। সূত্রটি আরও জানায়, প্রকৃতপক্ষে গ্যাসের কোনো সংকট নেই।এ বিষয়ে জানতে চাইলে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান প্রথমে ব্যস্ততার অজুহাতে মন্তব্য এড়িয়ে যান এবং পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। একাধিকবার যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়।অন্যদিকে, কেজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আমিনুর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, “আমাদের বৃহৎ সরকারি গ্রাহকদের মধ্যে পেট্রোবাংলা, বিডিবি ও বিসিআইসি গ্যাস সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ করে। তারা কোন কারখানাগুলো চালু থাকবে, সেই সিদ্ধান্ত তারাই দেন। আমাদের গ্যাস সংকট নেই।”দীর্ঘদিন ধরে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাষ্ট্রায়ত্ত কারখানাটি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্ট মহলের দাবি, সিইউএফএল-এর উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে Read more

এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার আমারা দেখেছি কোনটার সাথে কোনোটার সংগশিক কোন ব্যস্তবতা Read more

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার Read more

বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস
বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

বাংলাদেশি শিক্ষার্থীদের একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস। এ নিয়ম চলছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বৃহস্প‌তিবার Read more

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন Read more

নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা
নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব! ঈদের আগমনী বার্তা যেন শিক্ষার্থীদের মনে এক ভিন্ন সুর তোলে। ক্যাম্পাসের ব্যস্ততা, গবেষণা বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন