কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোহিঙ্গা ক্যাম্পে। আগুন নির্বাপণে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, ‘বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে। কীভাবে ধরেছে জানি না। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।’উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়। এতে নিহত হয় একজন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত মোবাইল এক্সেসরিজের গোডাউন ছিল। সকাল ৯টায় গোডাউন মাত্র খোলা শুরু Read more

চাকসু নির্বাচন: শিবির প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা
চাকসু নির্বাচন: শিবির প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলকে ২০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন