চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।বুধবার (২১ মে ) রাতে  সুয়াবিল বৈদ্যরহাট এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে ইয়াকুব শহীদ  বলেন, গত মাসের ২৭ তারিখ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে ধরিয়ে দেয়ার পরে ২৮ তারিখ রাতে চট্টগ্রাম শহরে আমিসহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা নেয়ার যা দুঃসাহস দেয়ায়। তারা এসময়ে এসে কিসের বলে এরকম দুঃসাহস দেখায় তা আমাদের বোধ্যগম নয়। বিগত দিনে স্বৈরাচার দোসর জয়নাল চেয়ারম্যানসহ জাহেদ উদ্দিন মামুনের নেতৃত্বে যা পরিকল্পনা করেছে তার তীব্রনিন্দা জানাই। ভূজপুর থানা ওসিকে উদ্দেশ্য করে ইউনিয়ন বিএনপির এ নেতা বলেন- আপনি দ্রুত সুয়াবিলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডারদের ধরতে অভিযান চালান। এসব ক্যাডারদের ধরতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথা জানান তিনি।তিনি আরও বলেন, বারবার অনুরোধ করার পরও আপনি (ভূজপুর থানার ওসি) আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি নাই। আপনি যদি যথাসময় ব্যবস্থা নিতে তাহলে শহরে বসে আওয়ামী লীগের দোসররা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা নেয়ার মতো দুঃসাহস পেতেন না। জয়নাল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫টি মামলা থাকার পরও সে কিভাবে শহরে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয় তা আমাদের জানা নেই। এসময় তিনি স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ এলাকাবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করার ঘোষণা দেন। এসময় তিনিসহ ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বিএনপির এ নেতা।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক ফায়সুল্লাহ টিপু, ইউনিয়ন যুবদলের সভাপতি এস এম নঈম উদ্দিন, জহুর কোম্পানী, মো. দিদার, কাসেম, মো. মুছা, কামাল, সুজন প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান
আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে রাজশাহী মহানগর Read more

টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুর বাজারে চিকিৎসা সেবার নামে প্রতারণা ও নানা অনিয়মের দায়ে মো. আব্দুল হাই নামের এক ভুয়া ডাক্তারকে এক লাখ Read more

অবশেষে ফ্রান্সের কোচ হয়ে ফিরছেন বিশ্বকাপজয়ী তারকা জিদান
অবশেষে ফ্রান্সের কোচ হয়ে ফিরছেন বিশ্বকাপজয়ী তারকা জিদান

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান নিজের দেশকে কোচিং করানোর স্বপ্ন অনেক আগে থেকেই দেখে আসছেন। মাঝে একাধিকবার দিদিয়ের Read more

টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার
টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সাগর পথে অবৈধ পন্থায় মানবপাচারের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। উক্ত অভিযান চলাকালীন সময়ে নারী, Read more

ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা
ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা

কোমরের ব্যথা কমাতে ঘরোয়া পরিচর্যা, ব্যায়াম ও অভ্যাসে পরিবর্তন অনেকটাই সাহায্য করে। নিচে সহজ কিছু উপায় দেখে নিন-গরম সেঁক: হালকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন