২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে দশটি দলকে পেরোতে হবে বাছাইপর্বের চ্যালেঞ্জ, যা অনুষ্ঠিত হবে নেপালে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমুন্ডুর আপার মুলপানি ও লোয়ার মুলপানি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো।বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে পাঁচটি দলের নাম ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে সরাসরি বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এশিয়া অঞ্চল থেকে এসেছে স্বাগতিক নেপাল ও থাইল্যান্ড। আর আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।বাকি পাঁচটি দল আসবে তিনটি অঞ্চল থেকে। আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল।প্রথম ধাপে ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। সেখান থেকে শীর্ষ ৩ দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স থেকে সেরা চার দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট। এছাড়া টুর্নামেন্টের শেষ দিনে সুপার সিক্সের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।বিশ্বকাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। ইংল্যান্ড ও ওয়েলসের সাতটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ১২ দলের এই টুর্নামেন্টে ইতোমধ্যে আটটি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে, বাকি চারটি দল আসবে বাছাইপর্ব থেকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠক হলে ভালো হতো বলে জানিয়েছেন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে Read more

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস, পাসের হার ৫৭.৪৯
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস, পাসের হার ৫৭.৪৯

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন