জীবননগরে সিএসএস (এনজিও) স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার সময় জীবননগর ব্রাঞ্চ সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোনের আয়োজনে সিএসএস কার্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।জীবননগর ব্রাঞ্চের ম্যানেজার অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসএস (এনজিও) এর চুয়াডাঙ্গা রিজিওনের আরএম পিন্টু কুমার সেন। এসময় আরও উপস্থিত ছিলেন- জীবননগর শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সন্দীপ কুমার বিশ্বাসসহ ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।ফ্রী মেডিকেল ক্যাম্প সেবার আওতায় ছিলেন, এমএফপি উপকারভোগী মা ও শিশু এবং সেবা সমূহের মধ্যে ছিলো হেলথ্ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে একটানা বেলা ৪টা পর্যন্ত  ফ্রী মেডিকেল ক্যাম্প চলবে। মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস সীমা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ Read more

শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম
শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। তবে এ প্রতীক আদায়ে Read more

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। টানা কয়েক দিন বাতাসের মান খুবই Read more

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের Read more

জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন