নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান। বিষয়টি সামনে আসার পর পুলিশ প্রশাসনের অভ্যন্তরে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তিনি সাত দিনের ছুটিতে গেছেন।২০২৪ সালের ১৮ আগস্ট সেনবাগ থানায় বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ‘ক্রসফায়ারে’ হত্যার হুমকি দিয়ে অর্থ আদায় করেন তৎকালীন ওসি মিজানুর রহমান। মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়।সেনবাগ থানার বর্তমান ওসি মো. নাজিম উদ্দিন বলেন, “এটি রাজনৈতিক প্রেক্ষাপটে করা একটি মামলা। তদন্ত করছেন এসআই আব্দুর রউফ।”এর আগে মিজানুর রহমান ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। পরদিন ২০ মে মামলার বিষয়টি আলোচনায় এলে তিনি ছুটিতে চলে যান।এ বিষয়ে জানতে ওসি মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।তবে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “সোমবার রাতে মিজানুর রহমান স্যার যোগ দেন এবং মঙ্গলবার সকালে ছুটিতে যান”জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে, তা আমার জানা ছিল না। বিষয়টি জানার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”দুদকের ময়মনসিংহের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেন, “একজন এজাহারভুক্ত আসামিকে বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ থানায় ওসি হিসেবে পদায়ন অনভিপ্রেত। এতে গোটা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে।”উল্লেখ, এর আগেও ওসি মিজানুর রহমান বিতর্কিত ছিলেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে নোয়াখালীর সেনবাগ থানার ওসি থাকা অবস্থায় নানা অনিয়মের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।জানা গেছে, ওই বছরের ১৯ জানুয়ারি সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে থানায় ডেকে এনে ওসি মিজান নিজের কক্ষে দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন।এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা হয়, কিন্তু তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম

ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি Read more

কলাপাড়ায় খাস জমি দখল, শ্রমিকদল নেতার ৭ দিনের কারাদণ্ড
কলাপাড়ায় খাস জমি দখল, শ্রমিকদল নেতার ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় সিকদার বুটিকস্ হাউজের সামনে ইতোপূর্বে উচ্ছেদকৃত সরকারি খাস জায়গা পুনরায় দখল করে স্থাপনা তোলার Read more

এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প
এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের “অবিলম্বে” সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শহরের অপরাধ দমন করার Read more

সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং Read more

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস

শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি Read more

বরিশালে স্বেচ্ছাসেবক দল থেকে মিল্টন বহিষ্কার
বরিশালে স্বেচ্ছাসেবক দল থেকে মিল্টন বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল থেকে বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টনকে বহিষ্কার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন