শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ছুটির তালিকাটি প্রকাশ করা হয়।এতে দেখা যায়, নতুন ছুটির তালিকায় পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।২০২৫ শিক্ষাবর্ষে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষে এসব দিবসের ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে।এছাড়া, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে।সব মিলিয়ে অন্যান্য সাধারণ ছুটিসহ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ছুটি থাকবে ৬৪ দিন।এর আগে, গত বছর ২০২৫ সালের বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসেবে ২০২৬ সালে ছুটি কমেছে ১২ দিন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি
ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (০৩ অক্টোবর) রাতে এক Read more

ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার
ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Read more

আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা Read more

ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে
ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশের 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে বর্ণনা করেছেন। তবে পাকিস্তানের রাজনৈতিক Read more

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!
উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সম্প্রতি ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন