গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি ওএমএসসের চালসহ আফজাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বোনারপাড়া সরকারি কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।আফজাল হোসেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওএমএসসের একজন ডিলার বলে জানা গেছে।বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইউম সাংবাদিকদের বলেন, ‘ওএমএস ডিলার আফজল হোসেন বিতরণের জন্য সাঘাটা খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করেন। সেই চাল খোলা বাজারে বিক্রি না করে তার বোনারপাড়া সরকারি কলেজ মোড়ে তার গোডাউনে বেশি দামে বিক্রির জন্য বস্তা পরিবর্তন করছিলেন। তালা লাগানো গোডাউনে লোকজনের শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে জানালে তারা এসে ১৭ বস্তা চালসহ ডিলার আফজাল হোসেনকে আটক করে।সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রওশানুল কাওছার বলেন, এ ঘটনায় অভিযুক্ত ডিলারকে বরখাস্তসহ তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন
রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন