চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূজার ছুটির পরপরই ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন একাধিক ছাত্র সংগঠন ও পদপ্রার্থীরা। তাদের দাবি ও পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘গতকাল ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণার সময় বাড়ানোর অনুরোধ করলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর করার। এছাড়াও ১০ অক্টোবরের বিসিএস পরীক্ষা বিষয়টিও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।’বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী ১৫ অক্টোবর বুধবার সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।এর একদিন আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। তাতে দেখা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্য থেকে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদের প্রার্থী ছিলেন।নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৯৩১ জন প্রার্থীতা চূড়ান্ত করতে জমা দিয়েছেন মনোনয়ন। এছাড়া ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।এদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে জানায় রাকসুর নির্বাচন কমিশন। এ নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। Read more

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল Read more

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া আরকান উপজেলার Read more

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভূমিহীন পরিবারের দুটি ঘর উচ্ছেদ করতে গিয়ে বনবিভাগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বনবিভাগের ফাঁকা গুলি Read more

নতুন নিয়ম জানেন না অনেক যাত্রী, শাহজালালে চলছে পুরনো বিশৃঙ্খলা
নতুন নিয়ম জানেন না অনেক যাত্রী, শাহজালালে চলছে পুরনো বিশৃঙ্খলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও স্বজনদের ভিড় এখনো নিয়ন্ত্রণের বাইরে। সম্প্রতি এক নির্দেশনায় বলা হয়, একজন যাত্রীর সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন