শেনজেনভুক্ত দেশগুলোয় গত বছর (২০২৪) যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছে শেনজেন নিউজ। এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপর যথাক্রমে রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা।শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কমোরোসের ১ হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। এই দেশ থেকে ভিসার আবেদন করেছিলেন ২ হাজার ৮৫৩ জন। যা মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ।গত বছর বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। যার মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ।অপরদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।সংস্থাটি জানিয়েছে, এর আগের বছর, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে গত বছর আরও নেতিবাচক হয়েছে। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে আবেদনকারীর সংখ্যা বেশি ছিল।গত বছর সুইডেন বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি। অপরদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।ইউরোপের ২৯টি দেশের জোট হলো শেনজেন। এসব দেশের মানুষ ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন। সূত্র: শেনজেন নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা
বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। Read more

আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

আসিফ আকবরের নামে থানায় জিডি
আসিফ আকবরের নামে থানায় জিডি

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় Read more

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন