জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সে দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়।ওই সময় বাংলাদেশে সংঘটিত বিদ্রোহ ও অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালত। এই ক্ষমার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহানুভূতি, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে  ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। Read more

ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা
ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংকখাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে লুট করা হয়নি জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ Read more

ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন