অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে প্রয়োজনে কম দামে পণ্য বিক্রি করে তাদের ধ্বংস করছে। তাদের শাস্তি দিতে হবে। আবার যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট- ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (২০ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।বাণিজ্য উপদেষ্টা প্রতিযোগিতা কমিশনের প্রসঙ্গে বলেন, অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ এর খুববেশি সুফল পায়নি। মানুষ চায় তাদের প্রাত্যহিক জীবনে প্রতিযোগিতার সুফল। এ কমিশনকে সে জায়গায় যেতে হবে। বিগত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই সেটা করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন দারুণভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট করা হয়েছে।তিনি বলেন, ওই পরিস্থিতির পরে আমরা ক্ষমতা নিয়ে প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। কিন্তু বেশ কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে। ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রেও সফলতা আসছে।প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতা কমিশন শুধু কোম্পানিগুলোকে জরিমানা করে না, সুরক্ষাও দেয়। ছোট ছোট প্রতিষ্ঠান যারা বাজারে অসম প্রতিযোগিতায় পড়ছে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা কাজ করছি। গুটিকয়েক কোম্পানি সিন্ডিকেট ভেঙে সব কোম্পানিগুলোকে সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া আমাদের বড় লক্ষ্য।বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন কমিশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ
বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেরুরচর ইউনিয়নের Read more

শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী Read more

ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের

সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু Read more

কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী
কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী

চীনে প্রতারণার মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চেন হং নামে এক নারী বারবার গর্ভধারণের মাধ্যমে কারাদণ্ড এড়িয়েছেন।চীনা আইনে গর্ভবতী বা সন্তানকে Read more

দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার
দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার এক আসামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম Read more

শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা
শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা

নতুন বছরের শুরুতেই আবারও মুখোমুখি ক্লাব ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচটি যে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন