চীনে প্রতারণার মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চেন হং নামে এক নারী বারবার গর্ভধারণের মাধ্যমে কারাদণ্ড এড়িয়েছেন।চীনা আইনে গর্ভবতী বা সন্তানকে দুধ পান করানো নারীরা কারাগারের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সাজা ভোগ করতে পারেন। এ সুযোগ কাজে লাগিয়ে ৪ বছরের মধ্যে একই পুরুষের সঙ্গে ৩ সন্তানের জন্ম দেন তিনি।বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।গত মে মাসে তৃতীয় সন্তানের জন্মের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তবে শিশুটির নিবন্ধন হয় তার ননদের নামে। পরে চেন স্বীকার করেন, তিনি তালাকপ্রাপ্ত এবং প্রথম দুই সন্তান সাবেক স্বামীর কাছে আছে, আর তৃতীয় সন্তানটি তিনি স্বামীর বোনকে দিয়ে দেন। স্থানীয় প্রসিকিউশন কর্তৃপক্ষ সন্দেহ করে যে তিনি সচেতনভাবেই গর্ভধারণকে জেল এড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করেছেন। ফলে সাজা শেষ হওয়ার এক বছরেরও কম বাকি থাকতে তাকে আটক কেন্দ্রে পাঠানো হয়।চীনা বিচার বিভাগ জানায়, চেন হং-কে আইনের বিধান বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বাকিটা সাজা সঠিকভাবে ভোগ করতে তিনি রাজি হয়েছেন।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ করে লিখেন, ‘এই ৩টি শিশু জন্ম নিয়েছে শুধু মায়ের কারাবাস এড়ানোর জন্য—এটাই দুঃখজনক।’আরেকজন লিখেন, ‘আমার বেশি বিস্ময় লেগেছে, যেভাবে তিনি ইচ্ছেমতো গর্ভবতী হতে পেরেছেন।’এটাই প্রথম নয়। ২০০৫ সালে দুর্নীতির দায়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জেং নামের এক নারী টানা ১০ বছরে ১৪ বার গর্ভবতী হওয়ার দাবি করেছিলেন, যার মধ্যে ১৩টি সত্যি ছিল। এক দশক ধরে জেল এড়ানোর পর অবশেষে তিনি সাজা ভোগ শুরু করেন।চীনে গুরুতর অসুস্থতা, গর্ভাবস্থা বা সন্তান লালনপালন, কিংবা শারীরিক-মানসিক অক্ষমতার ক্ষেত্রে দণ্ডপ্রাপ্তরা কারাগারের বাইরে শাস্তি ভোগ করতে পারেন। সাধারণত এসব ক্ষেত্রে ‘সংশোধন’ কার্যক্রমের আওতায় তাদের তত্ত্বাবধানে রাখা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী
সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। Read more

গাজা যুদ্ধ থেকে ফিরেই ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজা যুদ্ধ থেকে ফিরেই ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত ওই সেনা ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে  গণহত্যায় অংশ নিয়েছিলেন। গত ১০ Read more

লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

আমরা ৭১’র যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আমরা ৭১’র যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ মে) ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন