পাকিস্তানের পক্ষে সুদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডনের খবরে বলা হয়েছে, সোমবার তিনদিনের সরকারি সফরে বেইজিং পৌঁছান ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে ইসহাক দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের উদ্দেশ্য ছিল সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষিতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা।বিবৃতি অনুযায়ী, দুই নেতা পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরো গভীর করার বিষয়ে একমত হন। লিউ জিয়ানচাও বলেন, ‘সর্বকালের কৌশলগত সহযোগী’ ও ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।এই সফর এমন সময় হচ্ছে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে পেহেলগাম হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে। ভারত প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। এর প্রেক্ষিতে ৬-৭ মে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায়, যাতে বেসামরিক মানুষ হতাহত হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ড্রোন প্রতিহত ও বিমানঘাঁটিতে পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে ১০ মে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারত এখনও কঠোর অবস্থানে রয়েছে, আর পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।সফরের সময় ইসহাক দার তার চীনা সমকক্ষের সঙ্গে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। দুই পক্ষ পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পারস্পরিক আগ্রহের বিষয়ে মতবিনিময় করবে।আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কিও বেইজিংয়ে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Read more

স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল
স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক Read more

ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ
ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ

‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের Read more

হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ Read more

আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন