মরোক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে মোট ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৭৭ কোটি ২৩ লাখ টাকা। মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে মোট ৪৭৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ১২তম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬৬৫ মার্কিন ডলার।এছাড়া দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। এটিও অনুমোদন দিয়েছে কমিটি।এই ইউরিয়া সার কিনতে মোট ব্যয় হবে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় জহিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের Read more

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম Read more

এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ
এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের Read more

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস
তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার (১৬ জুন) তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র Read more

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।মঙ্গলবার Read more

খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি

চীনে চলছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়ার আসর ১২তম ন্যাশনাল গেমস ফর পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিজ। সেই সঙ্গে ৯ম জাতীয় স্পেশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন