রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।এসময় বজ্রপাত থেকে বাঁচতে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এগুলো হলো- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা; জানালা ও দরজা বন্ধ রাখা; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা; নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া; গাছের নিচে আশ্রয় না নেওয়া; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো খুলে রাখা। এছাড়াও জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে ওঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে বলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত
ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই Read more

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

এবার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মুখ খুললেন গোবিন্দের স্ত্রী
এবার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে তার মাঝেই বুধবার (২৭ Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন