নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী হঠাৎ  শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে যায়। পরে শিক্ষাকরা তাদেরকে প্রাথমিক চিকিসা দেয়ার চেষ্টা করে। এ সময় তাদের প্রচন্ড শ্বাসকষ্ট  শুরু হলে শিক্ষকরা দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুপুরের দিকে দশম শ্রেণিতে একই রকম ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভীড় করতে শুরু করে।এক পর্যায়ে অসুস্থ শিক্ষার্থীদেরকে  স্থানীয় হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। বাকিদের নাম জানা যায়নি।শিক্ষার্থীরা জানায়, সোমবার শিক্ষার্থীরা স্কুলে আসার পর ক্লাস চলাকালীন ষষ্ঠ ও সপ্তম  শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতংক ছড়িয়ে পরে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিদ্যালয়ের দশম শ্রেণিতে একই ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। কি কারণে এভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে তার কোন কারণ জানা নেই বলে তিনি জানান।দশম শ্রেণির অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাস্তি বিদ্যালয়ে ক্লাস করার সময় হঠাৎ করে শ্বাসকষ্ট আক্রান্ত হয়। খবর পেয়ে তাকে বিদ্যালয় থেকে হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক জানিয়েছেন কোন ধরনের ভীতির কারণে শিক্ষার্থীদের এমন অসুস্থতা হতে পারে।সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সকাল ১১টার দিকে প্রথমে দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুরের দিকে আরো ৬জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের সাবার মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যায়। সবাই প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত ছিল। তাদের অবস্থার অবনতি দেখে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ Read more

ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৩, ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ
ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৩, ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ

পাবনা সদরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ অক্টোবর) Read more

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন
ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে বলা হয়েছে, যদি Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন