লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।সোমবার (১৯ মে) বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে ” কমলনগরে সর্বস্তরের জনগনের ব্যানারে” অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন,উপজেলার বিভিন্ন এলাকাকে অন্ধকারে রেখে এক কিলোমিটার এলাকায় ভিআইপি লাইনের নামে বৈষম্য করা হচ্ছে। যেই এক কিলোমিটার ভিআইপি লাইন বলে চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে,ওই লাইনে কোন ভিআইপি নেই। অসৎ উদ্দেশ্য এই ধরনের বৈষম্য করছে বিদ্যুৎ কর্মকর্তা।বক্তারা এসব বৈষম্য বন্ধ করে পুরো কমলনগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।এসময় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সদস্য মো: এমরান হোসেন, ইউনুছ হাওলাদার,ব্যবসায়ী ইসমাইল হোসেন বিপ্লব, ওমর ফারুক ও সৈয়দ আইয়ুব আলী প্রমুখ।জানা যায়,গত এক মাস ধরে কমলনগরে পল্লী বিদ্যুতের বেপরোয়া লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েন এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা। দিনরাত সবমিলিয়ে গড়ে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছেনা বিদ্যুৎ কর্মকর্তা। এমন পরিস্থিতিতে উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহক ফোঁসে উঠেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।পল্লী বিদ্যুৎ কমলনগর জোনাল অফিসের ডিজিএম নিতীশ শাহা বলেন, আমরা তো বিদ্যুৎ উৎপাদন করিনা। যতটুকু বরাদ্দ পাচ্ছি,ততটুকু বিলিবন্টন করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ Read more

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ Read more

পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার
পটিয়ায় তেলসহ গাড়ি ছিনতাই ঘটনায় আরও ২ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।রবিবার (২৬ অক্টোবর) থানার Read more

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে Read more

চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ওই যুবকের আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন