রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।নিহত হলেন- নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী জামতলা গ্রামের শান্ত ইসলাম (২৪), আহতরা হলেন স্ত্রী জামিউন বেগম (২৩) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা তুরায়ফা ইয়াসমিন। জানা গেছে, জামিউন বেগম অন্তঃসত্ত্বা।প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিনের মতো তার মেয়েকে বাঘা উপজেলার বাঘা গ্রীন হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কাজে স্ত্রী জামিউন বেগমও তাদের সঙ্গে ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী একটি সনি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, রাস্তার পাশে ইটের স্তূপ থাকায় শান্ত ইসলাম বামদিকে জায়গা না পাওয়াই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমান রাস্তার ধার দিয়ে এমনকি রাস্তার উপরেও বিভিন্ন ধরনের ফসল-ফলাদী বিস্তার করে রাখা হয় যেটার কারণে রাস্তায় চলাচলে দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার কন্যা তুরায়ফা ইয়াসমিনের ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জামিউন বেগমের ডান হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দীর্ঘ সময় শান্ত ইসলামকে আইসিইউতে রাখার পর মৃত ঘোষণা করা হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে যায়, পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটি থানায় নিয়ে গেছে।বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাস এবং আহত পরিবারের  মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে আওয়ামীলীগের সয়ার ইউনিয়নের সাবেক সভাপতি এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্পত্তির সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কর্মীদের Read more

নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯
নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার (২৩ জুলাই) Read more

গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি আমাদের থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন